প্রকাশ: ২ নভেম্বর, ২০২৬
Cross country hiking Bangladesh 2024
তাহুরা সুলতানা রেখা



DAY 1 || Cross country hiking Bangladesh 2024
প্রথম দিনের অভিজ্ঞতা শেয়ার করতে গেলে তিন ভাগে ভাগ করতে হয়।
প্রথমত প্রকৃতি / সৌন্দর্য যার তুলনা হয় না। চোখ জোড়ানো সৌন্দর্য যার মায়াতে পড়ে কত শতবার রাস্তায় দাড়িয়ে গিয়েছি। তার কোনো হিসেব নেই।
দ্বিতীয়ঃ ভালো। ভালো মানুষ আছে বলেই পৃথিবী টা এখনো এতো সুন্দর। তাই ভালো মানুষের সংখ্যা কিংবা তাদের ব্যাখ্যা আর দিলাম না।
তৃতীয়ঃ খারাপ। রাস্তায় পোলাপান যারা যেভাবেই হাটছে এমন মেয়ে দেখলে টিচ করাটা মনে হয় তাদের ন্যাচার। যাইহোক এতো বিস্তারিত বলতে যাচ্ছি না। তবে কচ্চপতলী জায়গাটা খুব ডেঞ্জারাস। আর মেয়েদের জন্য মোটেও সেফ না একা। এমন কি সাথে কয়েকজন থাকলেও অনেক সময় সেফ না। অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা জরুরী।
আজকের রোডঃ
শাহপরীর দ্বীপ - নয়াপাড়া - জালিয়াপাড়া - সাবরাং বাজার - জিরো পয়েন্ট - সাবরাং ০ পয়েন্ট - মেরিন রোড হয়ে - নোয়াখালী পাড়া - বাহারছড়া - হাজম পাড়া (৩৫ কিলোমিটার) প্রথম ৫ কিলোমিটার অতি আনন্দে রেকর্ড করতে ভুলে গেছিলাম।
আগামীকাল হাজম পাড়া থেকেই শুরু করবো ভোরে। কেউ জয়েন্ট হতে চাইতে জানাবেন প্লিজ।






